বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: ৬ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়ায় নৌরেুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে।
সন্ধ্যে ছয়টার দিকে মাত্র ছয়টি ফেরি দিয়ে শুধুমাত্র জরুরী পন্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স পারাপার শুরু করা হয়।
এর আগে দুপুর ১২ টার দিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। ওই সময় ঘাটে আটকে থাকা হাজার খানেক প্রাইভেটকার ও মাইক্রোবাস উল্টো পথে ফিরিয়ে দেয়া হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরি সেক্টরের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, সন্ধ্যা ৬ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ৬টি ফেরি দিয়ে জরুরি পন্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে।