বাংলা হেডলাইনস: করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিঙে এই আহ্বান জানান।
‘আমি বিএনপিসহ সকল রাজনৈতিক দল কে আহ্বান জানাচ্ছি সংক্রমণে করোনা কাউকে করুণা করবে না। কাদা ছুঁড়াছোড়ি না করা দেশ ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করুন। দায়িত্বশীল ভূমিকা পালন করুন। করোনা মোকাবেলায় ঐক্যই হবে আমাদের মূল শক্তি।