শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ১৪৩ জনের জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে ২ দিনে আরো ১৪৩ জনকে ৪ লাখ ৭৬ হাজার ১’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলায় ২১০৮ জনকে জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সোমবার সকাল থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, কাজিপুর, তাড়াশ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ১৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে ১২২ টি মামলায় ১৪৩ জনকে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জন সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com