বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ এক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে রোববার সকালে ফেন্সিডিলসহ মিজানুর রহমান (৪১) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত মিজানুর রহমান ঢাকার সাভারের সামাইর গ্রামের মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার  সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান রোববার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুলিশ বক্স এর সামনে অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকাগামী একটি লাল রংয়ের প্লাটিনা বাজাজ ১২৫ সিসি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com