বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ফনিন্দ্রনাথ ঠাকুর (৫১) মারা গেছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা বাগবাটি গ্রামের বাসিন্দা।
মৃতের বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম হীরা এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকালে ফরিন্দ্রনাথ ঠাকুর করোনার উপসর্গ নিয়ে বগুড়ায় একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে রোববার মধ্যেরাতে মারা যান। এ খবর জানার পর তার গ্রামের বাড়ি মেডিক্যাল টিম পাঠানো হয়।
সোমবার সকালে স্বেচ্ছাসেবকের মাধ্যমে তার লাশ স্থানীয় শ্মশানে সৎকার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।