বাংলা হেডলাইনস: উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে আজ বুধবার সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের থেকে আবহাওয়ার পূর্বাভাসে আজ জানানো হয় যে লঘুচাপের বধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ( আজ সকাল ৬ টা পর্যন্ত) দেশে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয় দিনাজপুরে ১৪৫ মিলিমিটার এবং ঢাকায় ৬৩ মিলিমিটার।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে।