বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

একদিনে করোনায় শিশুসহ ২২ জনের মৃত্যু ।। শনাক্ত ১,৫৪১

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এক শিশুসহ ২২ জন মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫৪৪ জন।  

এলাকা বিশ্লেষণে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ৫ জন।   

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।  

তিনি জানান বয়স বিবেচনায় শূন্য থেকে ১০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের দুইজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছররে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান গত ২৪ ঘণ্টায় ৮,০১৫ জনের নমুনা পরীক্ষা করে ১,৫৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩৮,২৯২ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ২ লাখ ৬৬ হাজার ৪৫৬ জন ।      

ডা. নাসিমা সুলতানা বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৪৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৭,৯২৫ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com