বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

করোনার প্রাদুর্ভাব ভেদে জোনিং করার পরিকল্পনা সরকারের

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সরকার দেশে করোনার প্রাদুর্ভাবভেদে লাল, হলুদ ও সবুজ এলাকা চিহ্নিত করার পরিকল্পনা করেছে।

এ ব্যাপারে আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এক বৈঠক করেন।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান যে আপনারা জানেন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এবং চট্টগ্রাম এখানে সবচেয়ে বেশি সংক্রামক। যদি রেড হয়ে থাকে সেগুলো হয়তো বা রেড (জোন) হবে।

মন্ত্রী বলেন এক্সপার্টরা প্লান করবে কি ভাবে জোনিংটা করবে।

তিনি বলেন ধরেন ঢাকার ভিতরে একটা ছোট এলাকা বেশি সংক্রামিত সে এলাকা বন্ধ থাকবে।   

স্বাস্থ্যমন্ত্রী বলেন বাংলাদেশের অধিকাংশ উপজেলা বা জেলাগুলো এখনো অনেকাংশে ভাল আছে। আমরা সেটা ভাল রাখতে চাই, রাখবার জন্যই আজকের এই সভা। গত পরশু দিন মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমি দেখা করেছিলাম আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে।

‘উনি (প্রধানমন্ত্রী) পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা আজকে বসলাম। আমরা একটা প্ল্যান তৈরি করবো। প্ল্যান নীতিগতভাবে এখানে আলোচনা হয়ে গেছে। আমরা প্ল্যানটা আরও সুনির্দিষ্টভাবে দিয়ে দেব’।

জাহিদ মালেক বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মেয়র মহোদয়রা, স্থানীয় সরকার এবং আমরাও থাকবো, সবাই মিলে বাস্তবায়ন করার চেষ্টা করবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com