বাংলা হেডলাইনস: করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ২৫ শতাংশ কর্মকর্তাদের উপস্থিতিতে সচিবালয়ে কাজ করতে চাচ্ছে। বাকী কর্মকর্তারা বাসায় বসে অনলাইনে অফিসের কাজ করবে।
জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার সচিবালয় থেকে সাংবাদিকদের জানান ‘আমরা চাই যে আমাদের সচিবালয়ে যারা কর্মকর্তা রয়েছে তাঁরা যাতে করে কোনভাবেই ইনফেকটেড (সংক্রামিত) না হয়। সে কথা মাথা রেখে প্রয়োজনের নিরিখে আমাদের ওয়ান ফোর্থ (এক চতুর্থাংশ) কর্মকর্তাকে একই সাথে আমরা অফিসে রাখবো ’।
তিনি বলেন বাকী কর্মকর্তা আমাদের অফিসের স্বার্থে অনলাইনে সংযুক্ত থাকবে। তাঁরা বাসা থেকে কাজ করেবে।