বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

একদিনে করোনায় মৃত্যু ৩৭ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছে এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭০৯ জন।

 যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪ জন ,  বরিশালে ৩ জন   রাজশাহীতে ২জন , রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।  

বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের চারজন, ৪১ থেকে ৫০ বছরের একজন,  ৫১ থেকে ৬০ বছরের দশজন, ৬১ থেকে ৭০ বছরের  নয়জন এবং  ৭১ থেকে ৮০ বছরের দশজন এবং ৮১ থেকে ৯০ বছরের ২ জন  মৃত্যুবরণ করেছে।

আজ মঙ্গলবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।     

তিনি জানান গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে  ২,৯১১  জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট  ৫২,৪৪৫ জন।

গত ২৪ ঘণ্টায়  ১২,৭০৪ টি নমুনা পরীক্ষায় করা হয় । এ পর্যন্ত মোট ৩ লাখ ৩৩ হাজার ৭৩  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  

তিনি বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১১,১২০  জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com