বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  খুলনা: খুলনায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ও করোনা হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে দুজন মঙ্গলবার (২ জুন) ও একজন সোমবার (১ জুন) রাতে মারা যান। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে খুলনায়  এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ও ফ্লু ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, সোমবার যশোর জেলার ঝিকরগাছার এক ব্যক্তি (৫২) বিকেলে ভর্তি হন। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

একই জেলার মনিরামপুর উপজেলার গাংরা গ্রামের এক নারী (৩৬) কিডনি সমস্যা নিয়ে সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। গভীর রাতে শ্বাসকষ্টের জন্য তাকে ফ্লু ওয়ার্ডে আনা হলে ভোরে তার মৃত্যু ঘটে।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি মহানগরীর সোনাডাঙ্গার এলাকার বাসিন্দা (৩৯) মারা যান। তিনি তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন।

শৈলেন্দ্র নাথ বলেন, মৃত্ ব্যক্তিদের করোনা ছিল কিনা, সেটি জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com