বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

সিরাজগঞ্জে করোনায় একজনের মৃত্যু।। আরো ১৫ জন শনাক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনায় আব্দুল মতিন মল্লিক (৭০) নামে এক ব্যক্তি মারা  গেছেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মৃতের বাড়িসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন করা হয়েছে। সেইসাথে নতুন করে জেলায় ৩ নারীসহ আরো ১৫ জন শনাক্ত হয়েছেন।  

নতুন আক্রান্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকাসহ সদর উপজেলার ১১ জন ও বেলকুচি উপজেলার ৪ জন । এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৫৮জন।

সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ৫৯ জনের নমুনা রিপোর্ট পাঠানো হয়েছিল। এর মধ্যে মঙ্গলবার দুপুরে  ওই ১৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

এদিকে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান জানান, আব্দুল মতিন মল্লিকের সোমবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে কয়েকদিন আগে এনায়েতপুর খাঁজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি মঙ্গলবার ভোররাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, তার জানাযায় অনেক মসুল্লি সমবেত হওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের জোর চেষ্টায় স্বাস্থ্যবিধি অনুযায়ী মঙ্গলবার দুপুরে উপজেলা কাফন কমিটি স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতুল্লাহসহ অনান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com