বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হয়নি।
নতুন করে আরো ১২ জনের নমুনার রিপোর্ট এসেছে তাদের সকলের নমুনা নেগেটিভ। কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫ জনকে। রাঙ্গামাটি জেলায় আক্রান্ত ৬৮ জনের মধ্যে সুস্থ হয়েছে ২৩ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১১ জন।
তবে সকলেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পার্সন ডাঃ মোঃ মোস্তফা কামাল।
তিনি বলেন, এখন পর্যন্ত রাঙ্গামাটি জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৮ জন। তবে সকলেই সুস্থ রয়েছেন। সকলেই রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে কেউ হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাদের সাথে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।
ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রাঙ্গামাটি সদরের ৭ জন ও জুরাছড়ি উপজেলার ৬ জনে ১০ জন সহ মোট ২৩ জন সুস্থ বলে ঘোষণা দিয়েছে। তাবে তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।