বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করানো ভাইরাসে আক্রান্ত হয়ে সমাজসেবক ছহিম উদ্দিন মারা গেছেন।
তিনি নগরের কোনাবাড়ি কলেজ ও আকম মোজাম্মেল হক স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন।
হাসপাতালের পরিচালক ডা.খলিলুর রহমান জানান, তিনি গত ২৮ মে করোনা ভাইরাসে আক্রান্ত হন। পরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার অবস্থার অবনতি হয়।
বুধবার রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার পরিবারের লোকজন তাকে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত এই জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪৩৯ জন এবং মারা গেছে ৯ জন। এ সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পরবর্তী আপডেট জানানো হয়নি।