বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

সিরাজগঞ্জে করোনায় ১৭ পুলিশ সদস্যসহ আরো ৩৩ জন শনাক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে করোনায় ওসি ও ১৬ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৩৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৯১ জন।

নতুন আক্রান্তরা হলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ওসি ও তার স্ত্রী,  এক এসআই’র স্ত্রীসহ ১১ জন পুলিশ সদস্য, বেলকুচি থানার ৮ পুলিশ সদস্য এবং সিরাজগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার ১১ জন, বেলকুচি ১ জন, শাহজাদপুরের ২ জন ।

সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৬৫ জনের সমুনা সংগ্রহ করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। বুধবার বিকেলে ৯৪ জনের মধ্যে বেলকুচি থানার ৮ পুলিশ সদস্যসহ ১৪ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এছাড়া বৃহস্প্রতিবার বিকেলে ৭১ জনের মধ্যে এনায়েতপুর থানার ওসি, ৮ পুলিশ সদস্য ও ২ নারীসহ ১৯ জনের পজিটিভ  রিপোর্ট পাওয়া গেছে।

২ দিনে আরো ৩৩ জনের রিপোর্ট পজেটিভ আসায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে।

তবে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা বলছেন, স্বাস্থবিধি মেনে চললে এই রোগে আতংক হওয়ার কিছু নেই।

এদিকে জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১ রেজাউল করিম বলেন, করোনায় আক্রান্ত ওসিসহ ওই ২ থানার পুলিশ সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের যথানিয়মে চিকিৎসা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com