বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু করলো আইসিটি বিভাগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৬০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস : কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে সারা দেশের নাগরিকেদের জন্য পরীক্ষামূলকভাবে একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইন প্ল্যাটফর্মে ‘করোনা ট্রেসার বিডি’ শীর্ষক অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অ্যাপটি ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দু’জন ব্যবহারকারীর কাছাকাছি থাকার সময় এবং ব্যবহারকারীদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। যখনই অন্য কোনো অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দু’টি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে।

গুগল প্লে স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা সরাসরি স্মার্টফোন থেকে (https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer) লিংকে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় এমনি একটি অ্যাপ করোনা ট্রেসার বিডি, যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির বিস্তার রোধে এ অ্যাপটি অন্যতম কার্যকর সমাধান হতে পারে। তিনি দেশের সকল নাগরিকদের নিজেদের সুরক্ষিত রাখতে করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্যবহার করে কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com