রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির

মানিকগঞ্জে পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌর এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ১০ টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রের নাম দেবদ্বীপ ঘোষ দীপ্ত (১৫)। সে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকার দিলীপ কুমার ঘোষের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান,  গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে স্কুলছাত্র দীপ্ত গঙ্গাধরপট্টি এলাকা বাসা থেকে বের হয়।

 এরপর থেকে সে নিখোঁজ ছিল। 

বৃহস্পতিবার রাতে সন্তানের নিখোঁজ হওয়ার বিষয়ে ছাত্রের বাবা দিলীপ কুমার থানায় জিডি করেন। 

শুক্রবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজের পূর্ব পাশের পুকুরে ছাত্রের লাশ ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। 

খবর পেয়ে সকাল ১০ টার দিকে পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

ওসি রকিবুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com