বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫২১ জন ।। মৃত্যু ৩৫

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩১৪ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৩,৩২৫  জন।

 ২৪ ঘণ্টায়  ১২ ৪৮৬ টি নমুনা পরীক্ষায়  কোভিড-১৯ এ  শনাক্ত হয়েছে  ২,৬৩৫  জন।  এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট  ৬৩,০২৬ জন। এ পর্যন্ত যা শনাক্ত হয়েছে তার মধ্যে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ ।

 এ পর্যন্ত মোট ৩ লাখ ৮৪ হাজার ৮৫১  টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।    

তিনি বলেন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন  এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮৪৬ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান  ৩৫ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে  ২০  জন,  চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে  ২ জন এবং  বরিশাল বিভাগে  ২ জন ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন,   ৩১ থেকে ৪০ বছরের দুইজন , ৪১ থেকে ৫০ বছরের তিনজন,  ৫১ থেকে ৬০ বছরের দশজন, ৬১ থেকে ৭০ বছরের  পাঁচজন , ৭১ থেকে ৮০ বছরের নয়জন এবং ৮১ থেকে ৯০  বছরের একজন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com