শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

৩০০-শয্যা বিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  জনগণকে কোভিড-১৯ রোগের জন্য চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালটিকে আজ শনিবার থেকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করা হয়েছে।

ঢাকার আশুলিয়ায় অবস্থিত হাসপাতালটি বাংলাদেশ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, জাপানের গ্রিন হসপিটাল সাপ্লাই ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালটি  আজ দুপুরে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

আগামী মঙ্গলবার থেকে রোগী ভর্তি করা শুরু  হবে।  

হাসপাতালটি মোট ৩০০ শয্যা বিশিষ্ট। যার মধ্যে ২৪০ টি ওয়ার্ড বেড, ১২ টি আইসিইউ বেড, ১২ টি এইচডিইউ বেড এবং ৩৬টি আইসোলেশন কেবিন আছে।

এছাড়াও, এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্যসমূহ হচ্ছে সার্বক্ষণিক  রোগীর বর্তমান অবস্থা স্বজনরা অনলাইনে জানতে পারবে, কৃত্রিমভাবে নেগেটিভ প্রেশার তৈরির মাধ্যেম সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণ, নিজস্ব ক্যাম্পাসে পিসিআর ল্যাবের মাধ্যমে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্ট রিপোর্ট প্রদান, ইটিপি এবং এসটিপি এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা               

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মোঃ আলী নূর, সভাপতি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন সভাপতি এম এ মুবিন খান,  জাপান  ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক  ডা: মোয়াজ্জেম হোসেন এবং জাইকার বাংলাদেশে প্রতিনিধি অনলাইনযোগে উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com