বাংলা হেডলাইনস: বাংলাদেশ সরকারের আমন্ত্রনে প্রাণঘাতী কোভিড-১৯ ব্যবস্থাপনা সহায়তায় চীন থেকে ১০-সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম আজ সোমবার ঢাকায় এসেছে।
এই বিশেষ টিমে রয়েছে নিউরোসার্জন, জনস্বাস্থ্য ও ইপিডেমিওলজী বিশেষজ্ঞ, হাসপাতাল সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ, ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ, ইমারজেন্সী ও ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ, রেস্পাইরেটরী মেডিসিন বিশেষজ্ঞ এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ সেবিকা।
কোভিড-১৯ এ প্রথম আক্রান্ত দেশে চীন এবং বর্তমান সে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই কথা জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন আজ সকালে বাংলাদেশ সরকারের আমন্ত্রনে চীনের ১০-সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। এই দলটি ১৪ দিনে অবস্থান করবে।
তিনি বলেন অবস্থানকালে তারা ঢাকা এবং নারায়ণগঞ্জে বিভিন্ন সামারিক ও বেসামরিক কোভিড হাসপাতালসমূহ, কোয়ারেন্টাইন সেন্টার এবং ল্যাবরোটরিসমূহ পরিদর্শন করবে।
সেখানে ব্যবস্থাপনা বিষয়সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে অভিজ্ঞতা ও মত বিনিময় করবে। এছাড়া তারা অনলাইন সভার মাধ্যমে সারাদেশে হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত হবেন বলে জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ।