বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

জাতীয় সংসদের ৩৩৫ কোটি ৩৪ লক্ষ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন

বাংলা হেডলাইনস: সংসদ সচিবালয় কমিশনের ৩১ তম বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লক্ষ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়।  

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন। 

বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লক্ষ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়। গত বছরের তুলনায় এ বাজেট ৩.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, জাতীয় সংসদের গণসংযোগে বিভাগের এক প্রেস রিলিজে জানানো হয়।

এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও ২০২১-২০২২ অর্থবছরে ৩৫৮ কোটি ৮১ লক্ষ টাকা  ও ২০২২-২০২৩ অর্থ বছরের ৩৮৩ কোটি ৯৩ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়, 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com