শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

টাঙ্গাইলে চিকিৎসকসহ আরো ১০ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৭৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  টাঙ্গাইলে এক নারী চিকিৎসক সহ নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৭৬ জনে।

আক্রান্তদের মধ্যে সদরে ৩ জন, মির্জাপুর ৪ জন, মধুপুর ২ জন এবং বাসাইল উপজেলয় ১ জন রয়েছে। নারী চিকিৎসক সদর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ জুন ১২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

পরে আজ বুধবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন ১০ জন আক্রান্ত হয়। এখন মোট ৬ জনের মৃত্যু হয়, আর সুস্থ হয়েছে ৭৬ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৭৬ জন । তারমধ্যে  সদরে ৩৯ জন, মির্জাপুরে ৫৪ জন, নাগরপুরে ৩০ জন, দেলদুয়ারে ২৬ জন, কালিহাতীতে ২৬ জন, মধুপুরে ২৩ জন, ধনবাড়ী ১৭ জন, গোপালপুরে ১৭ জন, ঘাটাইলে ১৭ জন, ভুয়াপুরে ১২ জন, সখীপুরে ১১ জন ও বাসাইলে ৪ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com