বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

একদিনে করোনায় ৪৬ জনের মৃত্যু ।। শনাক্ত ৩৪৭১ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

 

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪৬ জন মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ৯ জন।

গত ২৪ ঘণ্টায়  করোনা থেকে সুস্থ হয়েছে ৫০২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭২৫০  জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৬ শতাংশ।

আজ মোট ৫৯টি পরীক্ষাগারের করোনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

আজ শুক্রবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।  

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯  শনাক্ত হয়েছে ৩,৪৭১  জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট  ৮১৫২৩ জন।  শনাক্তের হার ২১.৭১  শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৫,৯৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৪ লাখ ৭৩  হাজার ৩২২  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান ৪৬ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১৯  জন,  চট্টগ্রামে ১১ জন, রংপুর বিভাগে ৫ জন, সিলেটে  ৩ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং খুলনা বিভাগে একজন  মৃত্যুবরণ করেছে ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন,  ৩১ থেকে ৪০ বছরের ছয়জন , ৪১ থেকে ৫০ বছরের তিনজন,  ৫১ থেকে ৬০ বছরের বারোজন, ৬১ থেকে ৭০ বছরের পনরজন এবং ৭১ থেকে ৮০ বছর সাতজন, ৮১ থেকে ৯০ বছরের একজন এবং ১০০ বছরের বেশি একজন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com