শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুইজন ও তাড়াশে এক ব্যক্তি শনিবার  নিজ নিজ বাড়িতে মৃত্যু হয়েছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক হাসপাতাল পাড়ায় শনিবার ভোর ৫টার দিকে জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে এক ব্যক্তি মারা গেছেন।

এদিকে সকাল ৮টার দিকে বারইয়া পাল পাড়া মহল্লার এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তারও কয়েকদিন আগে জ্বর হয়েছিল, ঠান্ডা ও কাশিও ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়ে মৃতদের পরিবার ও সংস্পর্শে যারা এসেছিল তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

তবে এক সপ্তাহ পর এ দুই পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া জানান, শনিবার সকাল ৯টার দিকে তাড়াশ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের এক ব্যক্তি সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। খবর পেয়ে মেডিক্যাল টিম পাঠিয়ে মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com