বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে বেড়েই চলছে করোনায় সংক্রমন।
আর সে কারণেই জেলার সব উপজেলার বিভিন্ন এলাকা রেড জোনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে এবং সেজন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে।
তবে কোন কোন এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে এখনো জানানো হয়নি কিংবা নির্দেশনা দেয়া হয়নি। অবশ্য এ সংক্রান্ত প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের।
অবশ্য জেলার কালীগঞ্জ পৌরসভার ৪,৫ ও ৬ নম্বর এই তিনটি ওয়ার্ড গতকাল থেকেই রেড জোনের আওতায় আনা হয়েছে।
গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গাজীপুরে নতুন করে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯০ জন। ১৪ জুন রোববার পর্যন্ত এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,২৩৩ জন। মোট মৃত্যু সংখ্যা ২৪ জন। তবে নতুন এই ২৪ ঘন্টা-কত তারিখের, কতদিন আগের, তা জানানো হয়নি। আর গত ১৩ জুনের রিপোর্ট ও দেয়া হয়নি।