শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

সর্বাধিক করোনা পরীক্ষায় সর্বোচ্চ ৪০০৮ জন শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৪৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস:  দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৪০০৮ জন। এ নিয়ে  শনাক্ত হয়েছে মোট ৯৮,৪৮৯ জন। 

করোনা শনাক্তের হার ২২.৮৭ শতাংশ যা গতকালের চেয়ে বেশি। গতকাল শনাক্তের হার ছিল ২২.৪৪  শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৭,৫২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৫ লাখ ৫১ হাজার ২৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯২৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৩৮,১৮৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৭৭ শতাংশ। যা গতকালের চেয়ে কিছুটা বেশি।    

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪৩ জন মৃত্যুবরণ করেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩০৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৫ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন ৪৩ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২১  জন,  চট্টগ্রামে ১২  জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ২ জন, ময়মনসিংহে ২ জন, সিলেটে ১ জন এবং রংপুর  বিভাগে  ১ জন মৃত্যুবরণ করেছে ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন,  ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন,  ৩১ থেকে ৪০ বছরের চারজন , ৪১ থেকে ৫০ বছরের চারজন,  ৫১ থেকে ৬০ বছরের নয়জন, ৬১ থেকে ৭০ বছরের বারো জন, ৭১ থেকে ৮০ বছরের নয়জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন  মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com