শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু ।। আরও ১১৬ জন শনাক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহরের বড়গোলা এলাকার টিন ব্যবসায়ী আবু রেজা খলিলুর রহমান (৫৮) মারা গেছেন।

বুধবার রাতে তিনি শহরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা যান।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, ব্যবসায়ী আবু রেজা খলিলুর রহমান শ্বাসসকষ্টের সমস্যা নিয়ে গত ১৫ জুন বেলা ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার রাতে মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার প্রকৌশলী মিজানুর রহমান জানান, তাদের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে খলিলুর রহমানের  জানাজা ও বাড়ির কাছে পারিবারিক গোরস্থানে দাফন করেছেন।

এদিকে বগুড়ায় করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় গত ৭৮ দিনে এক হাজার ৮১৮ জন করোনা পজিটিভ হলেন।

এ সময় সুস্থ হয়েছেন, ১৭৩ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com