বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

আম পাড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে।

নিহত মেহেদী হাসান রাজিব (৩৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি গ্রামের গোলাম মোস্তফা দুলালের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গারাবাড়ি গ্রামের চাচা মফিজুল হক চন্দনের ছেলে জিহাদের সাথে তারই আপন চাচাতো ভাই রাজিবের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয়।

এর আগে রাজিব বাড়ির গাছের আম পাড়ার জন্য জিহাদদের বাড়ির উচু একটা বাঁশ নিয়ে আম পাড়ছিল। এসময় বাঁশটি ভেঙে গেলে দুইজনের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে জিহাদ উপর্যুপরিভাবে তিনবার রাজিবের পেটে ছুরিকাঘাত করে।

এতে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

পরে সেখানেও তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু তাকে হাসপাতালের তিনতলা থেকে নিচে নামানোর পথে তার মৃত্যু হয়।

তবে জিহাদ নিয়মিত মাদক সেবন করতো বলে এলাকার অনেকেই জানিয়েছে।

রাজিবের মামা ফরিদ মিয়া বলেন, গাছের আমপাড়াকে কেন্দ্র করে রাজিবের চাচাত ভাই জিহাদ ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে।

রাজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ফাইনাল বর্ষের শিক্ষার্থী ছিল।  এছাড়া সে বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখার ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিল।

করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সে গ্রামের বাড়ি এসেছিল।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পরপরই আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com