শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ চারজনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী, কলেজের সহকারী অধ্যাপকসহ চারজনের মৃত্যু হয়েছে।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, প্রকৌশলী সালাউদ্দিন (৫৪) বগুড়া শহরের জলেশ্বরীতলায় বসবাস করতেন। তার বাড়ি পাবনা সদরের কাঁচারিপাড়ায়।

এলজিইডির ঢাকা সদর দফতরে রাজশাহী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি বগুড়ার শিবগঞ্জ, ধুনট ও শাজাহানপুর উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।  বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ৪ জুন এ হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। রোববার সকাল ৮টার দিকে মারা যান।

সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম আরো জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাথি গ্রামের বৃদ্ধ জয় গোবিন্দ (৭৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন জানান, গাবতলীর লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এএইচএম শাফিউল আলম (৫৯) করোনায় আক্রান্ত শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায়  রোববার সকাল ৮টার দিকে মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com