বাংলা হেডলাইনস: উচ্চমাত্রায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে সরকার দেশের ১০টি জেলার কিছু এলাকাকে রেড জোন এবং সে সমস্ত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, বগুড়া, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ এবং কুমিল্লা।
গতকাল রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ঘোষণা কার্যকর করা হয়। রেড জোন এলাকা সাধারণ ছুটির আওতায় থাকবে।