বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালের করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সরঞ্জাম হাইফ্লো অক্সিজেন উপহার দিয়েছেন ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর ডা. রওশন আরা বেগম।
সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস এম ফেরদৌস, কমিটির সদস্য সচিব সিভিল সার্জন আনোয়ারুল আমিনের কাছে এই যন্ত্রটি হস্তান্তর করা হয়।
এ সময় সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, ডা. রওশন আরা বেগমের ভাই মীর মোহাম্মদ সাঈদ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনাভাইরাসে ফুসফুস আক্রান্ত হবার পর তা কাজ করার ক্ষমতা হারায়। এই অবস্থায় রোগীদের বাঁচিয়ে রাখতে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে হাইফ্লো অক্সিজেন জরুরী।
ডা. রওশন আরা বেগমের নিজ অর্থায়নে চায়না থেকে আমদানী করা দুটি হাইফ্লো অক্সিজেন যন্ত্র হাসপাতালে হস্তান্তর করেছেন। এটি কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিশেষ গুরুত্ববহন করবে।