বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে গতকাল মধ্যরাতে আরো ২৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ২০৮ জন।
মোট সুস্থ হয়েছে ৮৫ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২৩ জন।
রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে করোনা মুক্ত বরকল উপজেলায় নতুন করে ১ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটির করোনা ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল।
রাঙ্গামাটি করোনার ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান, গতকাল ৫৮ টি রিপোর্ট পাওয়া গেছে তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫ জন।
এর মধ্যে রাঙ্গামাটি সদরের ২৩ জন, বরকল উপজেলায় ১ জন, কাউখালী উপজেলায় ১ জন।
রাঙ্গামাটি সদরের আক্রান্তরা হলেন, রাঙ্গামাটি পুরাতন পুলিশ লাইনের ৯ জন, কাঠালতলীর ১ জন, ২ জন হ্যাপীর মোড়ের, ফিশারী ঘাটের ১ জন, সদর পুলিশ ফাঁড়ির ২ জন, ইসলামী ব্যাংকের ২ জন, পুলিশ সুপার কার্যালয়ের ১ জন, মাষ্টার কলোনীর ১ জন, লেকার্স পাবলিক স্কুল এলাকার ১ জন এবং স্বর্ণটিলার ২ জন বাসিন্দা রয়েছে।