বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রীজে পাটুরিয়াগামী ট্রাকের চাপায় স্বপন কুমার ঘোষ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন জেলার শিবালয় উপজেলার ভাকলা গ্রামের মনিন্দ্র কুমার ঘোষের ছেলে।
স্বপন এসিআই কোম্পানীর মানিকগঞ্জের ডিলার বিমল এ্যান্ড ব্রাদার্স এর অধীনে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে ভ্যানে করে মানিকগঞ্জ থেকে কোম্পানীর মালামাল নিয়ে বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল স্বপন। তিনি মালবোঝাই ভ্যানের পেছনে বসে ছিল। এসময় পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানের চালক ছিটকে পড়ে গেলেও দুর্ঘটনাস্থলে মারা যায় স্বপন।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
চালকসহ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।