বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছে। গতকাল মৃতের সংখ্যা ছিল ৪০ জন।
করোনা থেকে সুস্থ হয়েছে ১১৮৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৫৪,৩১৮ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৫৪ শতাংশ ।
আজ ৫৮টি পরীক্ষাগারের ফলাফল ঘোষণা করা হয়।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩,৫০৪ জন। এ নিয়ে শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৩৩ হাজার ৯৭৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.১২ শতাংশ ।
২৪ ঘণ্টায় ১৫১৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৭ লাখ ১২ হাজার ৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৬৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ২ জন।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের ছয়জন, ৫১ থেকে ৬০ ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের তের জন এবং ৭১ থেকে ৮০ বছরের সাতজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ৪ জন মৃত্যুবরণ করেছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন বিভাগভিত্তিক ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ৪ জন, সিলেট ৪ জন, রংপুরে ২ এবং খুলনায় বিভাগে ১ জন, জন মৃত্যুবরণ করেছে ।