শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্তের হার গতকালের চেয়ে কম

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে  গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩,৮০৯ জন।  যা গতকালের চেয়ে কম। কেননা আজ  শনাক্তের হার  ২১.০৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২৩.১২ শতাংশ ।

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৩৭  হাজার ৭৮৭  জন।  

২৪ ঘণ্টায় ১৮০৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৭ লাখ ৩০  হাজার ১৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪০৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৫৫,৭২৭  জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ ।

৬৫টি পরীক্ষাগারের করোনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে  ৪৩ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৭৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬  শতাংশ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন বয়স  বিশ্লেষণে  ২১ থেকে ৩০ বছরের দুই জন,  ৩১ থেকে ৪০ বছরের একজন,  ৪১ থেকে ৫০ বছরের সাতজন,  ৫১ থেকে ৬০  তেরো জন, ৬১ থেকে ৭০ বছরের  বারো জন এবং ৭১ থেকে ৮০ বছরের সাতজন  এবং ৮১ থেকে ৯০ বছরের একজন  মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে ৩০ জন , বাড়িতে ১২ জন মৃত্যুবরণ করেছে এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন বিভাগভিত্তিক ঢাকা বিভাগে ২১ জন,  চট্টগ্রামে ১০  জন,   সিলেটে ৩  জন,  খুলনায় ৩ জন, রাজশাহীতে ২ জন,  বরিশালে ২ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহ  বিভাগে ১ জন  মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com