শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

খুলনায় বাপ্পী হত্যা মামলার ১০ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মহানগরীর খালিশপুরে দেশিয় অস্ত্র নিয়ে গণপিটুনিতে নিহত বাপ্পি (২৮) হত্যা মামলার ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার  দুপুরে খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। আসামীরা হলো  মোঃ সুজন (২৬), মোঃ পলাশ (২৪), মোঃ সুমন (৩০), শাহিন (৩৫), ফারমান (২৪), সেলিম (২৬), মঈন (২৫),  নওশাদ (২৫), ছেদি (২৩) ও ইরফান (২০)।

খালিশপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার।

তিনি জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে  আদালতে সোপর্দ করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে মহানগরীর খালিশপুরের ১নং বিহারী কলোনী এলাকায় বাপ্পি দেশিয় অস্ত্র চাপাতি নিয়ে স্থানীয় একজনকে হামলা চালায়।

এসময় স্থানীয় লোকজন তার হাতের চাপাতি কেড়ে নিয়ে তাকে গণধোলাই দেয়। এতে বাপ্পি  গুরুতর আহত হন। পরে ১৮ জুন চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ১৮ জুন নিহত বাপ্পির স্ত্রী রানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com