শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

সংসদে সংশোধিত আকারে অর্থ বিল পাস

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: সরকারের আর্থিক প্রস্তাবসমূহ কার্যকরণ এবং কতিপয় বিদ্যমান আইন কর প্রস্তাব সংশোধন করে আজ সোমবার সংসদে অর্থ বিল, ২০২০ সংশোধিত আকারে পাস করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন। গত ১১ জুন তিনি বিলটি সংসদে উত্থাপন করেন।

বিলে সরকারের আর্থিক প্রস্তাবাবলী, কর কাঠামোসহ এ সংক্রান্ত বিধান কার্যকর করার সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

বিল পাসের প্রক্রিয়ায় এর ওপর সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ ও আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গাঁ, মজিবুল হক শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদের প্রস্তাবের পেক্ষিতে জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবসহ কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। সূত্র: বাসস

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com