বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

৩৭৫ বোতল ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‍্যাব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভিতরে গ্যাস সিলিন্ডার ভর্তি ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‍্যব-১২ এর ৩ নং ক্রাইম প্রিভেনশন কোম্পানি ।

আটককৃতরা হচ্ছে, জয়পুরহাট জেলার সদর থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত মহির উদ্দিন প্রমানিক এর ছেলে মো. বাবলু প্রামানিক (৪৮) এবং তার ছেলে মো. সাইদী প্রমানিক (২২)।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল র‍্যাব -১২ এর ৩ নং ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ) এর কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসের ফরিদ মার্কেটের মনি ওয়াকর্শপ এর সামনের এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়।

এসময় প্রাইভেটকারে থাকা মাদক ব্যবসায়ী বাবা ছেলেকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও র‍্যাব কমান্ডার জানান ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com