শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনা থেকে সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে ।। মৃত্যু ৪১

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: মরণঘাতী কোভিড-১৯  থেকে সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে।  

দেশে গত ২৪ ঘণ্টায়  কোভিড-১৯  থেকে সুস্থ হয়েছে ২৪৮৪  জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৬২,১০২  জন।   

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১.৬১ শতাংশ ।  গতকাল  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৪০.৯৮ শতাংশ।

৪১  জন  মৃতের মধ্যে আজ চট্টগ্রাম বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ১৭ জন এবং এরপরে ঢাকা বিভাগে ১৩ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,৭৭৫ জন। এ পর্যন্ত করোনায়  শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৪৯  হাজার ২৫৮  জন।  ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.১২  শতাংশ।

২৪ ঘণ্টায় ১৭,৮৭৫  টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৭ লাখ ৮৪  হাজার ৩৩৫  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেছে।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৮৮৮  জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬  শতাংশ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৩ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন বয়স  বিশ্লেষণে  ৩১ থেকে ৪০ বছরের  চার জন,  ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন,  ৫১ থেকে ৬০  বারো  জন, ৬১ থেকে ৭০ বছরের  এগারো জন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন, ৮১ থেকে ৯০ বছরের  একজন এবং ১০০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে ২৩ জন এবং বাড়িতে ১৮  জন মৃত্যুবরণ করেছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com