বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় করোনা ভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৬৯ জন।
বগুড়ায় বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৫ নারী ও তিন শিশুসহ ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গত ১০০ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছে, দুই হাজার ৯৭৯ জন। সুস্থ হয়েছে ৬৬৯ জন ও মারা গেছে ৫২ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনে নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ১৭৮ জনের মধ্যে ৩১ জনের করোনা সনাক্ত হয়।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৯৪ জনের মধ্যে বগুড়ার ৭৭ জনের মধ্যে ৩০ জন করোনা পজিটিভ হয়েছেন।
গত ২৪ ঘন্টায় দুটি ল্যাবের পরীক্ষায় মোট ৬১ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে সদরে ৩১ জন, শাজাহানপুরে নয়জন, নন্দীগ্রামে নয়জন, আদমদীঘিতে পাঁচজন, কাহালু, সোনাতলা ও ধুনটে দু’জন করে ও সারিয়াকান্দিতে একজন।