সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: শ্রমিক ছাঁটাই ও নির্যাতনবন্ধসহ ১৪টি দাবিতে গাজীপুরে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে নগরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নেতা আব্দুল জলিল, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে : বেআইনিভাবে ছাঁটাই বন্ধ করা, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, বকেয়া মজুরি পরিশোধ করা, লকডাউনের এখানে যে সকল শ্রমিক কর্মচারীদের কাজ করানো সম্ভব হয়নি তাদেরকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক মজুরি প্রদান করা, শ্রমিক কর্মচারীদের উপর হামলা মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ করা ইত্যাদি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com