শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রাজশাহীর ৫ উপজেলা রেড জোনের আওতায়

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : করোনাভাইরাস সংক্রমণে রেড জোনের আওতায় চলে গেছে রাজশাহীর অধিকাংশ এলাকা। বিশেষ করে রাজশাহী মহানগরী ছাড়াও আরও পাঁচ উপজেলা করোনার রেড জোনে প্রবেশ করেছে।

তবে এখনও লকডাউনের মতো কোন সিদ্ধান্ত আসছে না বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক।

তিনি বলেন, রাজশাহীতে জনসংখ্যা প্রায় ৩০ লাখ। আর আক্রান্তের সংখ্যা ৯১০ জন। করোনার রেড জোন ঘোষণার শর্ত অনুযায়ী রাজশাহী জেলা এখন রেড জোনে।

তবে জেলায় এলাকা ভিত্তিক রেড জোনে পড়েছে রাজশাহী নগরী ও পাঁচটি উপজেলা। এগুলো উপজেলা হলো, পবা, বাঘা, চারঘাট, মোহনপুর ও তানোর। তবে সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বাকি উপজেলাগুলোও কয়েকদিনের মধ্যে রেড জোনে চলে আসবে।

শুক্রবার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, এদিন সকাল পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরে করোনা আক্রান্তের সংখ্যা ৯১০ জন।

এর মধ্যে ৬৫০ জনই শনাক্ত হয়েছেন রাজশাহী মহানগর এলাকায়। এছাড়া জেলার বাঘা উপজেলায় ২০, চারঘাটে ২৮, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১২, বাগমারায় ৩১, মোহনপুরে ৪১, তানোরে ৩৭, পবায় ৬৭ এবং গোদাগাড়ীতে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

রাজশাহীতে এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। এর মধ্যে রাজশাহী সিটিতেই প্রাণ গেছে ৫ জনের।

এর বাইরে বাঘা, চারঘাট, পবা ও মোহনপুরে একজন করে মারা গেছেন।

তবে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই করোনা রোগীর তথ্য সিভিল সার্জনের কার্যালয়ের এ হিসাবে নেই। তাদের ধরলে রাজশাহীতে এখন মৃতের সংখ্যা ১১ ।

 সিভিল সার্জনের কার্যালয় বলছে, রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪০ জন। আর চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৬১ জন। এর মধ্যে নগরেই চিকিৎসাধীন ৫৯০ জন। গ্রামের চেয়ে শহরে সংক্রমণের হার অনেক বেশি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com