শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে একদিনে করোনা আক্রান্ত সর্বোচ্চ ৭০ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ সংখ্যক ৭০ জনের দেহে  করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা মোট ৬০১ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল  অফিসার ডাঃ সৌমিত্র বসাক এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৭১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ১জন অন্য জেলার।

সিরাজগঞ্জের নতুন ৭০ জনের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ২৬ জন, শাহজাদপুর উপজেলার ২১ জন, উল্লাপাড়া উপজেলার ১৩ জন ও বেলকুচি উপজেলার ১০ জন রয়েছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যান অফিসার মোঃ হুমায়ন কবীর জানিয়েছেন, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৫হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 এরমধ্যে  সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০১ জন। এদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ২০৫ জন, বেলকুচিতে ১০১ জন, শাহজাদপুরে ৮৬ জন, উল্লাপাড়ায় ৫২ জন, রায়গঞ্জ উপজেলার ৩৫ জন, কাজিপুর উপজেলার ৩৬ জন, চৌহালী উপজেলার ৫৮ জন, কামারখন্দ উপজেলায় ১৭ জন ও তাড়াশ উপজেলার ১১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com