শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশে করোনায় মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালো

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

 

বাংলা হেডলাইনস: বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো মোট দুই হাজার ৫২ জন ।  

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,০৫২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬  শতাংশ।

করোনা শনাক্তের হার গতকালের চেয়ে আজ কম ।  শনাক্তের হার ১৯. ৫৭ শতাংশ আর গতকাল শনিবার শনাক্তের হার ছিল ২২ .৩৩ শতাংশ।  

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯০৪ জন । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪.৭২ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৭২ হাজার ৬২৫ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭৩৮ জন। এ পর্যন্ত করোনায়  শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৬২  হাজার ৪১৭  জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯.৫৭  শতাংশ।

২৪ ঘণ্টায় ১৩৯৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৮ লাখ ৬৬ হাজার ৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ১৮ জন।

তিন বলেন বয়স বিশ্লেষণে  শূন্য থেকে ১০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের  তিনজন,  ৪১ থেকে ৫০ বছরের সতর জন,  ৫১ থেকে ৬০ বছরের   তেরো জন, ৬১ থেকে ৭০ বছরের  নয় জন এবং ৭১ থেকে ৮০ বছরের বারো জন  মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে ৪১ জন এবংবাড়িতে ১৪ জন মৃত্যুবরণ করেছে ।

ডা. নাসিমা সুলতানা জানান বিভাগভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১৩ জন, রংপুরে ৮ জন, খুলনায় ৬ জন, বরিশালে ৫ জন,  সিলেটে ২ জন, রাজশাহীতে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com