শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনায় বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  বগুড়া: করোনাভাইরাসে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ (৫৮) মৃত্যুবরণ  করেছেন ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে কৃষি বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

অতিরিক্ত উপ-পরিচালক সোহেল মো: শামসুদ্দীন ফিরোজ ও অন্যরা জানান, উপ-পরিচালক আবুল কাশেম আযাদ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।

তিনি গত বছরের ১৪ নভেম্বর উপ-পরিচালক হিসেবে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগদান করেন। তার পরিবার ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকায় বসবাস করেন। সম্প্রতি তিনি ময়মনসিংহে পরিবারের কাছে গিয়েছিলেন।

সেখান থেকে ফেরার পর বগুড়ায় কর্মরত অবস্থায় গত ১৫-১৬ দিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দিলে তিনি করোনা পজিটিভ হন।

তার সরকারি গাড়ির চালক আবদুল আহাদও আক্রান্ত হন। চালক বগুড়ার গাবতলীর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ জুন উপ-পরিচালক আবুল কাশেম আযাদকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহের বাড়িতে পাঠানো হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে রোববার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। তাকে  সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হতে পারে।

অতিরিক্ত উপ-পরিচালক সোহেল মো: শামসুদ্দীন ফিরোজ আরো জানান, উপ- পরিচালক আযাদের মৃত্যুতে বগুড়া কৃষি বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com