শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনার উপসর্গ নিয়ে মান্দা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা  হেডলাইনস নওগাঁ :  করোনার উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান ও মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মো. জসিম উদ্দিন (৭০) মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার  সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি চার মেয়ে, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় চার দশক ধরে মান্দা উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

নিহতের পরিবার ও মান্দা উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত বুধবার থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি।

গত শনিবার নিজ বাড়ি থেকে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা ।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টায় তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, সরদার জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনেই তার লাশ দাফনের কাজ সম্পন্ন করা হবে। নিহতের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এদিকে মান্দা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিনের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিনকে স্বাস্থ্যবিধি মেনেই গার্ড অফ অনার প্রদানসহ দাফন করা হবে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com