বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদগুলোতে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল, পোষাক, ছাতা ও লাঠি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে টাঙ্গাইলের বিদায়ী জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাদের হাতে বাইসাইকেলসহ উপকরণ তুলে দেন।
উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার গ্রাম পুলিশ ত্রিশজন সদস্যের মধ্যে বাইসাইকেলসহ ১০১ জন সদস্যের মাঝে পোষাক, ছাতা ও লাঠি প্রদান করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই বাইসাইকেল ও পোষাক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।