বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৫২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫.৯৮ শতাংশ যা গতকালের চেয়ে ১ শতাংশেরও বেশি । গতকাল শনাক্তের হার ছিল ৪৪.৭২ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৭৬ হাজার ১৪৯ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,২০১ জন। এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৬৫ হাজার ৬১৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৪৭ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৪২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৪ জন ।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,০৯৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের একত্রিশ জন, ৬১ থেকে ৭০ বছরের পনর জন, ৭১ থেকে ৮০ বছরের ছয় জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ৩৫ জন এবং বাড়িতে ৯ জন মৃত্যুবরণ করেছে ।
তিনি জানান বিভাগভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ১১ জন, বরিশালে ৪ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ৩ জন, রংপুরে ২ জন, খুলনায় ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে।