বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৪টায় করোনা ডেডিকেটেড ডায়াবেটিকস হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মহানগরীর ৮ নং মির্জাপুর রোডের মৃত জব্বার সরদারের ছেলে। তিনি পাইকগাছা উপজেলার কপিলমুনির বাসিন্দা।
এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, রফিকুল ইসলাম করোনা পজেটিভ নিয়ে ৬ জুলাই রাত সাড়ে ১০টার দিকে করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪ টায় মৃত্যুবরণ করেন ।