শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় অবসরপ্রাপ্ত আনসার কমান্ডারসহ দু’জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : করোনায় আক্রান্ত অবসরপ্রাপ্ত আনসার কমান্ডারসহ দু’জন শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল আইসোলেশনে মারা গেছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ প্রস্তুত, জানাযা ও দাফন সম্পন্ন  করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবু বক্কর সিদ্দিক (৫৫) বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের বনমালীপাড়ার বাসিন্দা।

করোনা উপসর্গে আক্রান্ত হলে তিনি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দেন। শনিবার দেয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ হন।

শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকালে বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার মুদি দোকানী হানিফ উদ্দিন (৭৭) করোনা উপসর্গে আক্রান্ত হলে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নমুনা দেন। গত ৮ জুলাই পাওয়া রিপোর্টে তাকে করোনা পজিটিভ উল্লেখ করা হয়।

শরীরের অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আধা ঘন্টা পর তিনি মারা যান। হানিফ উদ্দিন বগুড়ার ঐতিহ্যবাহী মহরম আলী দই ভান্ডারের প্রতিষ্ঠাতা মরহুম মহরম আলীর ছেলে।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, করোনাভাইরাসে মৃত অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবু বক্কর সিদ্দিককে রোববার তার বাড়ি শাখারিয়ার বনমালীপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এছাড়া হানিফ উদ্দিনকে ভাইপাগলা মাজার গোরস্থানে দাফন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com